সর্বশেষ

জাতীয়তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
সারাদেশকুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: অভিযুক্ত মাকছুদ গ্রেফতার
রাজশাহীতে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি গঠন
যশোরে রমজানের রাতে গ্রাম্য চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড
খুলনার দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও ছেলেকে কুপিয়ে জখম
রোহিঙ্গা ক্যাম্পে খেললেন মেসুত ওজিল, ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে
বান্দরবানে রমজানে বাজার তদারকি: জেলা প্রশাসকের কড়া নির্দেশ
রমজানে সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভাষা শহীদদের শ্রদ্ধা: গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে আল্পনা ও গ্রাফিতি অঙ্কন
জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ
মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
পটুয়াখালীর কলাপাড়ায় এবং চাঁপাইনবাবগঞ্জে  ১ টাকায় ইফতার বিতরণ
নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
১৭ বছরের শপথ ভাঙলেন বিএনপি সুরুজ, বিজয়ের পর পায়ে উঠল জুতা
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

ছুটিতে শহরে নিরাপত্তায় থাকছে র‌্যাব, এপিবিএন, ডিবিসহ ১৫ হাজার পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটিতে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ প্রতিরোধে শহরে প্রায় ১৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে। বিভিন্ন এলাকায় তল্লাশিচৌকি স্থাপন ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

সরকার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি ঘোষণা করেছে, যা অনেক বাসিন্দাকে শহর ছাড়তে উৎসাহিত করবে। এর ফলে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস ফাঁকা হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে ডিএমপি ঈদের আগে ও পরে বিশেষ ব্যবস্থা নিয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, "পুলিশ তাদের দায়িত্ব পালন করবে, তবে বাড়ি, দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মালিকদেরও নিতে হবে। আমরা সর্বাত্মক সহায়তা করব।"

ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, রাতের বেলায় টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া নগরীর সোনার দোকান, বিপণিবিতান ও বিনোদনকেন্দ্রগুলোতেও কড়া নজরদারি থাকবে।

ঈদের সময় বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। চুরি ও ডাকাতি প্রতিরোধে রাস্তায় তল্লাশি কার্যক্রম এবং স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, এবার নতুন ‘অক্সিলিয়ারি ফোর্স’ বিপণিবিতানের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকবে। রাজধানীর প্রধান সড়ক, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে ৬০০টি পুলিশ টহল দল ও ৭৫টি তল্লাশিচৌকি কার্যক্রম পরিচালনা করবে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বাস, লঞ্চ ও রেলস্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা না থাকা এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে।

ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে গেলেও শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে।

৪৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন