সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মনজুরুল হক ও মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী এবং প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়াও সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স দলের মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ।

জেলা প্রশাসনের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদও বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করে।

৩৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন