সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
ফেনীতে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কার: পলাশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ বলেছেন যে, কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন একাধিক কর্মকাণ্ড, যেমন দখলবাজি, চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি কিংবা জমি দখলের চেষ্টা করে অথবা অন্য কাউকে নির্যাতন করে, তবে তাকে দলে থেকে বহিষ্কার করা হবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।

তিনি এ সময় সকলের প্রতি আহ্বান জানান যে, একটি সহনশীল, জনপ্রিয় ও সুন্দর বিএনপি প্রতিষ্ঠায় সাতক্ষীরা জেলার সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।


সভায় সভাপতির দায়িত্ব পালন করেন জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ে এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী এবং জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের উপর বিস্তারিত আলোচনা করা হয়।


আলোচনাসভার শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল পরিমাণ জিয়া পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন