সর্বশেষ

জাতীয়সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশমনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
খাগড়াছড়িতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
অর্থনীতি

ঈদের ছুটিতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটিতে ডিজিটাল ব্যাংকিং সেবা পুরো সময়জুড়ে চালু থাকবে।

এর মধ্যে থাকবে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবা। গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে যথেষ্ট পরিমাণ টাকা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া, অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সেবা যাতে নিরবচ্ছিন্নভাবে কার্যকর থাকে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এটিএম বুথের নিরাপত্তা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোনো সাইবার হামলার খবর পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সতর্ক করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে, যা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, এটি মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদেরও পাঠানো হয়েছে।

এবার ঈদে টানা নয় দিনের ছুটি উপলক্ষে সাপ্তাহিক ছুটি, ঈদের ছুটি এবং বিশেষ ছুটির সমন্বয়ে ছুটি চলবে আগামী শুক্রবার থেকে ৫ এপ্রিল পর্যন্ত। এর মানে হলো, আজ ২৫ মার্চ এবং ২৭ মার্চ, বৃহস্পতিবার, ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলবে।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন