সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

চাটমোহরে পৌর বিএনপি'র উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর পৌর বিএনপির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং তারেক রহমানের রাষ্ট্র গঠনের ৩১ দফায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই ইফতার মাহফিলে পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মি. ইগনাসিউস গমেজ, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম, কলেজের শিক্ষক শান্ত খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফি, এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিত্ব।

বক্তারা চাটমোহরের একটি আদর্শ সমাজ গঠনের স্বপ্ন ব্যক্ত করেন, যেখানে থাকবে না কোনো অনিয়ম, দুর্নীতি বা সন্ত্রাস। মাদকমুক্ত সমাজ গঠন ও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজুল বলেন, “আমরা শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, বরং চাটমোহরের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন যে, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র গঠনে সহায়ক হবে এবং সবার সহযোগিতায় চাটমোহরের উন্নয়ন সম্ভব হবে। এবিষয়ে সকলের মতামত ও পরামর্শ তাদের কাছে প্রভাবশালী হবে।

অনুষ্ঠানে মসজিদের ইমাম, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন, যারা নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে চাটমোহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন