সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

রাজধানীতে মেট্রোরেল সেবা এখন স্বাভাবিক আছে: এমডি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে মেট্রোরেল সেবা এখন স্বাভাবিক বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ।

আজ সোমবার বেলা পৌনে ১১টায় তিনি বলেন, কর্মচারীদের কর্মবিরতি এখন আর নেই, ফলে মেট্রোরেলের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না।

গতকাল এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চার কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া নিয়ে প্রতিবাদস্বরূপ কর্মীরা আজ সকালে কর্মবিরতি পালন শুরু করেন। এর ফলে সকাল থেকে মেট্রোরেলের কার্যক্রমে কিছু জটিলতা দেখা দেয়, বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থায়।

এই ঘটনার পর ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্টেশনে গিয়ে পরিস্থিতির সমাধান করার চেষ্টা করেন। এমডি ফারুক আহমেদ জানান, ‘আমি প্রত্যেকটি স্টেশন পরিদর্শন করেছি। সমস্যা ছিল, তবে এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে এসেছে। ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি, কর্মচারীদের কিছু সমস্যা ছিল, কিন্তু সেটি সমাধান হয়ে গেছে।’

সকালেই ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, কর্মীরা ধর্মঘটের ডাক দিলেও মেট্রোরেলের চলাচলে তা প্রভাব ফেলেনি, তবে কিছু স্টেশনে রাজস্ব আদায়ে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ স্টেশনগুলোতে কর্মীদের সঙ্গে আলোচনা করেছে।

ফারুক আহমেদ বলেন, ‘আমি সব স্টেশন দেখেছি এবং কোথাও কোনো সমস্যা দেখা যায়নি।’

এমডি জানান, আজ বেলা তিনটার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্টেশনে আসবেন।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন