সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চারজন কর্মীকে এমআরটি পুলিশ সদস্য দ্বারা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মেট্রোরেল কর্মীরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

এর ফলে সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার কথা থাকলেও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কর্তৃপক্ষ রেল চলাচল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় যাত্রীরা টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

রোববার রাতে মেট্রোরেলের একাধিক কর্মী গণমাধ্যমকে তাদের কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেই ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ এর কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরে ৬টি দাবি জানিয়েছেন।

কর্মীদের দাবিগুলি হলো: ১. এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা পুলিশ সদস্য (এসআই মাসুদ)কে স্থায়ীভাবে বরখাস্ত করা এবং ঘটনায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের (কন্সটেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) শাস্তি প্রদান করা। ২. মেট্রোরেল, মেট্রো স্টাফ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সশস্ত্র বাহিনী গঠন করা। ৩. এমআরটি পুলিশ বাহিনী বাতিল করা। ৪. স্টেশনে দায়িত্বরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলারদের নিরাপত্তা নিশ্চিত করা। ৫. স্টেশনের পেইড জোনে কোনো পরিচয়পত্র ছাড়া বা অনুমতি ছাড়া ব্যক্তি প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা। ৬. আহত কর্মীদের চিকিৎসা দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত বর্ণনায় বলা হয়েছে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে দুটি মহিলা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এবং পরিচয়পত্র না দেখিয়ে সুইং গেট দিয়ে পেইড জোন থেকে বের হতে চাইলে সিআরএ তাদের গেইট ব্যবহার করার কারণ জানতে চান। এতে উত্তেজিত হয়ে পুলিশের কর্মকর্তারা তর্কে লিপ্ত হন এবং পরে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমে চলে যান।

এ পরিপ্রেক্ষিতে, একইভাবে দুটি এপিবিএন সদস্য সুইং গেইট ব্যবহার করে চলে যাওয়ার সময় সিআরএ তাদের কাছে বিষয়টি জানতে চাইলে পূর্বের ঘটনার জের ধরে তর্কে জড়িয়ে পড়েন। কিছু সময় পর পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও পুলিশ সদস্য এসে সিআরএ-র সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সিআরএ-এর কাঁধে বন্দুক দিয়ে আঘাত করেন। এক অন্য টিএমও-কে মারধর করে এবং বন্দুক তাক করে গুলি করার জন্য প্রস্তুতি নেন। উপস্থিত স্টেশন স্টাফ এবং যাত্রীরা বিষয়টি দেখে ওই টিএমও-কে উদ্ধার করে।

এ ঘটনায় আহত সিআরএ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, আর টিএমও জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। মেট্রোরেল কর্মীরা জানিয়েছেন, তাদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং পরিষেবা বন্ধ রাখবেন।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন