সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

ধামরাইয়ে ৪শ' পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ৪শ' পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী, শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) কে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামরাই পৌরসভার পাঠানটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ভবেশ নীলফামারী জেলার ডোমরা উপজেলার নয়ালী বাগ ডোকরা এলাকার মহনী মোহন অধিকারীর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ধামরাই পৌরসভার পাঠানটুলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ ভবেশকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতান।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, এসআই কাউসারের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয় এবং ভবেশ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সে পেশায় অটো রিকশাচালক এবং এই কাজে লুকিয়ে মাদক ব্যবসা চালাতো।

এই ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৫৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন