সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বনানীতে দুর্ঘটনার জেরে সড়ক অবরোধ, রাজধানীজুড়ে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকা শহরের বনানী এলাকায় একটি গাড়ির ধাক্কায় দুই পোশাককর্মী নিহত হওয়ার পর তাদের সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ হয়। সড়ক অবরোধের ফলে ঢাকা জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, এবং অনেক এলাকার রাস্তা প্রায় একেবারে স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের জন্য ভীষণ অসম্ভব ভোগান্তির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর, কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার, গুলিস্তান, বাড্ডা ও রামপুরা সড়কে দেখা গেছে তীব্র যানজট। হাতিরঝিল সড়কও কার্যত অচল হয়ে গেছে। বিশেষভাবে এফডিসি গেট থেকে গুলশানমুখী সড়ক ও মগবাজারমুখী সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে।

আজকের আবহাওয়া কিছুটা গরম থাকায় মানুষ ভোগান্তিতে আরও বেশি পড়েছেন। গাড়িগুলো দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর থমকে দাঁড়িয়ে থাকায় অনেকের চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে। বাধ্য হয়ে অনেকেই গাড়ি থেকে নেমে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছেন।

বনানীর দুর্ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা বন্ধ করে দিয়েছেন। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করেছেন।

তবে গুলশান বিভাগের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীর মাধ্যমে ঢাকা-২ থেকে ঢাকা-১ হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে যানবাহন চলাচল করা সম্ভব হচ্ছে।

৪২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন