সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

চার দফা দাবিতে পাবনায় ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ডিপ্লোমা চিকিৎসকদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চার দফা দাবি বাস্তবায়নের আবেদন জানায়।

বুধবার (০৫ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এই সম্মেলন আয়োজিত হয়।

বুধবারের এই অনুষ্ঠানে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল প্রাইভেট প্র্যাকটিশনার এসোসিয়েশন ও সাধারণ ম্যাটস ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন পাবনা জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডা. জহুরুল ইসলামসহ অন্যান্য ডিপ্লোমা চিকিৎসকরা।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় ৫০ হাজার দক্ষ চিকিৎসক কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে পড়েছেন। স্বাধীনতার ৫৩ বছর পরেও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরও এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। শূন্য পদ থাকা সত্ত্বেও এক যুগেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এর ফলে দুর্বল জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং ম্যাটস থেকে পাশ করা বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই, ডিপ্লোমা চিকিৎসকরা সরকার থেকে তাদের চার দফা দাবি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। দাবি না মানলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

ডিপ্লোমা চিকিৎসকদের চার দফা দাবি হলো: ১. অবিলম্বে শূন্য পদে নিয়োগ দেয়া এবং সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা, ২. প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং ইন্টার্নশিপের লকবুক তৈরি করা, ৩. বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করা, এবং ৪. প্রস্তাবিত এলাইড হেলথ প্রাফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণসহ প্রস্তাবিত ধারার সংশোধনী বাস্তবায়ন করা।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন