সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
আইন-আদালত

বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের ফলাফল বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি কাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ মার্চ, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনের ফলাফল বাতিলের বিরুদ্ধে দায়ের হওয়া লিভ টু আপিলের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

আজ রোববার, আপিল বিভাগের প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের পূর্ণ সদস্য আদালত এই শুনানির দিন নির্ধারণ করেন। আবেদনকারীদের সময়ের আবেদন মঞ্জুর করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুরুপে, গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায় দিয়ে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে। হাইকোর্ট একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাইয়ের পরিপত্র অনুসারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নতুন ফলাফল প্রকাশের নির্দেশনা প্রদান করে।

এই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল দাখিল করে। ১৮ ফেব্রুয়ারি উত্থাপিত লিভ টু আপিলটি ২ মার্চ শুনানির জন্য নিধারিত হয়। আজকের কার্যতালিকায় লিভ টু আপিলটির স্থান ছিল ১৪ নম্বরে। শুনানির সময় আবেদনকারী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ জানান, আদালত এক দিনের জন্য সময় মঞ্জুর করে সোমবার শুনানির দিন নির্ধারণ করেছে।

২০২৩ সালের ১৪ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরে ৩১ অক্টোবর ৬ হাজার ৫৩১ জন প্রার্থী নির্বাচিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী ২০ নভেম্বরের মধ্যে নির্বাচিতদের নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল। তবে কোটা সংক্রান্ত অভিযোগ তুলে ৩১ জন নিয়োগবঞ্চিত প্রার্থী গত নভেম্বরে রিট দায়ের করেন।

হাইকোর্টের শুনানি শেষে, ১৯ নভেম্বর রুল জারি হয় এবং ৩১ অক্টোবরের ফলাফল প্রকাশ ও ১১ নভেম্বরের সিদ্ধান্ত স্থগিত করা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল করে, যা ৯ ডিসেম্বর আদালতে উত্থাপিত হয়। আপিল বিভাগ সেই সময়ে পূর্ববর্তী রুল নিষ্পত্তির নির্দেশ দেয় এবং চূড়ান্ত শুনানিতে ৬ ফেব্রুয়ারি রায় প্রদান করে।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন