সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

সাতক্ষীরায় টাকা আত্মসাত মামলায় এনজিও’র পরিচালকের জামিন নামঞ্জুর

 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১ মার্চ, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার প্রগতি এনজিও’র নির্বাহী পরিচালক প্রণনাথ দাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে ১৪ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার আমলী আদালত-৭ (দেবহাটা) এ আসামীরা জামিনের জন্য হাজির হলে বিচারক তনিয়া মন্ডল তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রাহক তাপস চন্দ্র বিশ্বাসের স্ত্রী, রিংকু রানী বিশ্বাস বাদী হয়ে ২০২৪ সালের জুলাই মাসের ২৯ তারিখে মামলাটি দায়ের করেছেন। প্রণনাথ দাসের বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১০টিরও বেশি মামলা রয়েছে।

রিংকু রানী জানান, তিনি ও তার এলাকার শতাধিক গ্রাহক উচ্চ লাভের প্রলোভনে পড়ে প্রায় ১৪ লক্ষাধিক টাকা হারিয়েছেন। প্রণনাথ দাস, যিনি কামালনগর এলাকার প্রগতি সংগঠনের পরিচালক, জেলার বিভিন্ন স্থান থেকে কোটি কোটি টাকা গ্রহণ করে বিলাসবহুল জীবনযাপন করতেন। গত বছরের শেষের দিকে গ্রাহকদের টাকা ও লভ্যাংশ ফেরত দিতে গড়িমসি শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান।

গ্রাহকরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নানা দপ্তরে অভিযোগ জানালেও কোনো ফল পাননি। পরে, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর তারা প্রগতি কার্যালয়ে গিয়ে দেখেন অফিসটি পরিত্যক্ত। ইতিমধ্যে প্রণনাথকে ২০২৪ সালের ১৯ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। কিছু সময় কারাভোগের পর দেশে ফিরে সাতক্ষীরার সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদালতে জামিন প্রার্থনাকারী প্রণনাথ, তার স্ত্রী এবং তিন সহযোগীকে জামিন না মঞ্জুর করে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, অভিযোগে উল্লেখিত অপরাধের ফলে প্রণনাথ দাসের বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের দায়ে একাধিক মামলা রয়েছে।

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন