সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
ধর্ম

চাটমোহরে কোরআন প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপ থেকে ৯ জন বিজয়ী

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
অনাড়ম্বরপূর্ণ এক পরিবেশে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই ফাইনাল রাউন্ডে বিভিন্ন গ্রুপ থেকে মোট নয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে চাটমোহর স্পোর্টস একাডেমি।

চাটমোহর ওলামা পরিষদের সভাপতি হাফেজ মওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, বাহাদুরপুর জামিয়া ক্বওমিয়া হাফিজিয়াহ এতিমখানা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলতাফ হোসাইন।

আয়োজনকারীরা জানান, এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ৯ ফেব্রুয়ারি। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় প্রথমে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ৫ পারা, ১০ পারা ও ৩০ পারা তিন ক্যাটাগরিতে প্রায় তিনশ’ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। শেষে গ্র্যান্ড ফিনালে অংশ নেন ৩৫ জন প্রতিযোগী। বুধবারের ফাইনালে ৩টি গ্রুপ থেকে নির্বাচিত ৯ জন বিজয়ী হন।

৫ পারা তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করেছেন মোঃ আব্দুল্লাহ, নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় হয়েছে নাসিম হাসান, ভাঙ্গুড়ার সারুটিয়ার জামেউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার ছাত্র এবং তৃতীয় হয়েছেন মোঃ জিম আহমেদ, আটঘরিয়ার নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

১০ পারা তেলাওয়াতে প্রথম হন আবির হাসান, চাটমোহরের এম কে আর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় হন মোঃ মহিত হাসান, গুনাইগাছা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং তৃতীয় হয়েছেন হাবিব নাজ্জাবী, দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী।

৩০ পারা তেলাওয়াতে প্রথম হয়েছেন কাওছার আহমেদ, বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় হয়েছেন আবু আইয়ুব আনসারী, আটঘরিয়ার গঙ্গারামপুর মাদ্রাসার ছাত্র এবং তৃতীয় হয়েছেন হাসানুর রহমান, চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার ছাত্র।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক হাফেজ ক্বারী মাওলানা আবু জর গিফারী। সহকারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা হামিদুল ইসলাম।

চাটমোহর স্পোর্টস একাডেমীর আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল জানান, "আমরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করে থাকি, তবে কোরআনের পাখিদের নিয়ে এই আয়োজন আমাদের জন্য বিশেষ। পাবনার হাফেজরা যেন বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরতে পারে, তাই দ্বিতীয়বারের মতো এই কার্যক্রম পরিচালনা করেছি। ঈদের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার একটি জমকালো আয়োজন করবো।"

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, "এই উদ্যোগের মূল লক্ষ্য কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এবং একটি সুন্দর সমাজ গঠন করা। এমন আয়োজন প্রশংসনীয়। আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাই। উপজেলা প্রশাসন সবসময় এই মহৎ উদ্যোগের সঙ্গে থাকবে।"

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন