সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে মুখরিত এখন গোটা সাতক্ষীরা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলার প্রকৃতিতে বসন্তের আরম্ভ ঘটেছে, আর মাঘের মাঝামাঝিতেই গাছে গাছে ফুটতে শুরু করেছে ফলের রাজা আমের মুকুল। সাতক্ষীরা এখন আমের মুকুলের মৌ মৌ গন্ধে ছেয়ে গেছে।

কবির ভাষায়, ‘ফাল্গুনে বিকশিত, কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত, আম্রমুকুল। চঞ্চল মৌমাছি, গুঞ্জরি গায়, বেণুবনে মর্মরে, দক্ষিণবায়।’ চারপাশে ছড়িয়ে পড়েছে মুকুলের গাঢ় ঘ্রাণ।

শহর থেকে গ্রাম সর্বত্র আমগাছগুলি সোনালি সাজে সেজেছে মুকুল নিয়ে। এবছর জেলার আম চাষীদের কাছে আমের ব্যাপক উৎপাদনের আশা রয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ৯০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

অন্য বছরের তুলনায়, এবছর প্রত্যেক আম গাছেই দারুণভাবে মুকুল এসেছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এই বছর সাতক্ষীরায় আমের আশাব্যঞ্জক ফলন হবে আশা করছে চাষীরা।

সাতক্ষীরা জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এখানে ৫ হাজার আমবাগান রয়েছে, যেখানে ৪ হাজার ১১৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন। গত বছর জেলার বেশিরভাগ আম বাগানে মুকুল কম ছিল, কিন্তু এবছর সেটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মুকুলের এই উল্লসিত উপস্থিতি জেলার ১৫ হাজার আম চাষীর স্বপ্নকে নতুন করে উজ্জীবিত করেছে। এজন্য তারা বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর ৪ হাজার ১১৮ হেক্টর জমিতে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে, যার বাজার মূল্য গড় হিসেবে ৬০ টাকা কেজি ধরে প্রায় ৩৬০ কোটি টাকা। মুকুলকে রক্ষা করতে এবার বাগানে ব্যস্ততাও দেখা যাচ্ছে।

কৃষি বিভাগের বিভিন্ন উপদেশ গ্রহণ করছেন চাষীরা। স্থানীয়রা জানান, বছরের এই সময়ে আবহাওয়া ও জলবায়ুর কারণে সাতক্ষীরায় আগাম মুকুল আসে। ফলে সাতক্ষীরার আম রাজশাহী অঞ্চলের আমের আগে পেকে যায় এবং স্বাদের দিক থেকে এটি যথেষ্ট জনপ্রিয়।

আম চাষী আইয়ুব হোসেন, আনোয়ারুল ইসলামসহ অন্যান্য চাষীরা জানান, মুকুল আসার পূর্বে গাছের পরিচর্যা করা হয়। ইতোমধ্যে তারা মুকুল সংরক্ষণে স্প্রে এবং সেচ দিচ্ছেন। এছাড়া মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ না হলে তারা আশা করছেন, এবছর ভালো ফলন হবে।


সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, এবছর ৪ হাজার ১১৮ হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে, যার লক্ষ্যমাত্রা ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন। তবে, মুকুলের জন্য কিছু পোকা আক্রমণ করবে এবং সঠিক সেচ পদ্ধতি অনুসরণ না করলে মুকুল শুকিয়ে যেতে পারে। এজন্য কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আয়োজন করা হয়েছে।

৩৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন