সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশদিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক
সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

ভোট কেন্দ্রে অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই হতে দেয়া যাবে না: সিইসি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন জানিয়েছেন, ভোট কেন্দ্রের মধ্যে যে ধরনের বাধা সৃষ্টি ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটে তা আর কখনোই সহ্য করা হবে না।

এসব অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আগামী নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।

শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

সিইসি বলেন, দেশের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আন্দোলন গড়ে তোলা হবে। এটি শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং ভোটাধিকারকে বাস্তবায়ন করার আন্দোলনও হবে। তিনি বলেন, "আপনারা যেমন নিজেদের বাড়ি পাহারা দেন, তেমনি নিজের ভোটও পাহারা দিতে হবে। প্রয়োজনে ভোট কেন্দ্রেও পাহারা দেয়া উচিত।"

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ঈদের আনন্দের মতো একটি উৎসব আয়োজন করতে হবে, যেখানে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিরা বিজয়ী হয়ে সমাজের সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী প্রমুখ।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন