সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

বান্দরবানে বিদ্যালয়ের সামনে গাড়ির চাপায় ছাত্রের মৃত্যু, বাসে আগুন

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রুমা বাজারে বাসের ধাক্কায় ৯ বছর বয়সী স্কুলছাত্র মথি ত্রিপুরা নিহত হওয়ায় স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়।

মথি ত্রিপুরা রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অসিরামপাড়ার দিনমজুর রোদিয়া ত্রিপুরার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর ১টায় রুমা বাজারের কাছে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে সরু রাস্তায় বাসটি চালক ঘুরানোর সময় ইউনিয়ন পরিষদের দেয়ালে শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, নিহত শিশু চতুর্থ শ্রেণির ছাত্র ছিল এবং অন্যান্য শিক্ষার্থীদের মতো ছুটি শেষে আবাসিক হোস্টেলে যাচ্ছিল। এই সময়েই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর নিহত শিশুটির মরদেহ রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানিয়েছেন, আগামীতে বাসগুলো রুমা বাজারে প্রবেশ করতে পারবে না। সব বাস টার্মিনাল থেকে বের হয়ে যাবে। তিনি আরো বলেন, নিহত শিশুটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

অন্যদিকে, বিকালে বাস চালকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারমা, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি অনাচন্দ্র ত্রিপুরা, রুমা সদর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার জনমনে ত্রিপুরা মংমিন মারমা ও ডমং মারমা।

সমাবেশে রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন