সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

আগামী বৃহস্পতিবার নাহিদের পদত্যাগের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ২৪ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছে।

নতুন এই দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এই উদ্দেশ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন।

সরকারের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নাহিদ ইসলামের পদত্যাগের সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে, এবং তার শেষ কর্মদিবস হতে পারে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সূত্রটি আরও জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে, এবং সেই অনুযায়ী নাহিদ ইসলামের পদত্যাগও নিকট ভবিষ্যতে হতে পারে। তবে, যদি কোনো কারণে দলটির ঘোষণা পিছিয়ে যায়, তাহলে পদত্যাগের সময়ও পরিবর্তিত হতে পারে।

এর আগে, আগামী বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, মন্ত্রণালয় ছেড়ে তিনি জনগণের মধ্যে ফিরে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন। রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমাদের রাজনৈতিক দল ফেব্রুয়ারির মধ্যেই আসছে। নাহিদ ইসলাম, যিনি অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করব।’’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও দলের সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন।

৪২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন