সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পাবনার চাটমোহরে ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পূর্ব শত্রুতার জের ধরে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউপি চেয়ারম্যান ও স্কুল শিক্ষক আকতার হোসেনকে (৪৫) পিটিয়ে পা ভেঙে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

মূমুর্ষ অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের চর সেনগ্রাম এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান আকতার আওয়ামী লীগ সমর্থক। তবে দলীয় কোনো পদে নেই। অপরদিকে হামলাকারীরা বিএনপি সমর্থক।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন অভিযোগ করেন, 'ইরি স্কিম নিয়ে এলাকার জাফর সরদার, জিন্নাহ সরদার, মুনজিল হোসেনদের সাথে আমার বিরোধ চলছিল। তারা মাঝে মধ্যে চাঁদা দাবি করতো। চাঁদা না দেয়ায় ও স্কিমের অংশ না নেয়ায় তারা আমাকে হত্যার চেষ্টা করে। রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাবার সময় পথিমধ্যে জাফর গং হামলা চালিয়ে আমার ডান পা ভেঙে দিয়েছে। শরীরে বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।'

এ ব্যাপারে অভিযুক্ত জাফর সরদার বলেন, 'আমি ঘটনার সময় ছিলাম না। শুনেছি পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান হামলার শিকার হয়েছেন। স্কিম নিয়ে কোন ঘটনা না। আমি শোনার পর ঘটনাস্থলে গিয়ে লোকজনকে সরিয়ে দেই, তা নাহলে গণপিটুনির ঘটনা ঘটতো।'

আরেক অভিযুক্ত জিন্নাহ সরদার বলেন, 'চেয়ারম্যানকে মারপিটের সাথে আমি জড়িত নই। যেটা শুনেছি মাস ছয়েক আগে ওই চেয়ারম্যান দুর্ঘটনায় আহত এক মহিলার শালিস করে দেন। সেই শালিসে জরিমানার টাকা চেয়ারম্যান নিয়েছিলেন। কিন্তু আহত মহিলাকে কোনো টাকা দেননি। সেই জন্য এলাকার লোকজন তাকে ধরে মারপিট করেছে। আমি শোনার সাথে সাথে সেখানে গিয়ে লোকজনের হাত থেকে তাকে উদ্ধার করি।'

তিনি আরো বলেন, 'ইরি স্কিম নিয়ে অভিযোগ সঠিক না। আমাদের স্কিম আমাদের জমি এত বছর ধরে আওয়ামী লীগের ওই চেয়ারম্যান আকতার হোসেন জবর দখল করে খেয়েছেন। আমরা কিছু করতে পারিনি। এখন পট পরিবর্তনের পর আমাদের স্কিম জমি ফিরিয়ে নিয়েছি।'

এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, 'ঘটনা শুনেছি। তবে রোববার রাত দশটা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন