সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
সারাদেশনড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১১ জন দগ্ধ হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের দ্বিতীয় তলায়, যেখানে সুমন মিয়া তার স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া থাকতেন। সুমনের গ্রামের বাড়ি থেকে তার মা ও ভাই সোহেলসহ পরিবার বেড়াতে এসেছিলেন। রাত ১০টার দিকে শবে বরাতের রুটি ও পিঠা বানানোর সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং সুমনের কক্ষে আগুন ধরে যায়, ফলে পরিবারের ১১ জন সদস্য দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ সোহেল রানা জানান, শবে বরাত উপলক্ষে তিনি তার ভাই সুমনের বাসায় পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পিঠা বানানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয় এবং ঘরে আগুন ধরে যায়, ফলে তারা সবাই দগ্ধ হন।

স্থানীয় নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, হাসপাতালে ১১ জন দগ্ধ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের তিনজনের অবস্থা খুবই গুরুতর, তাই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন