সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

আগামীকাল শুরু হচ্ছে কান্ধলভীর অনুসারীদের ইজতেমার তৃতীয় ধাপ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গী শহরের তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা।

এর জন্য গতকাল বুধবার রাত থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকালে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে এবং পুরো মাঠ প্রস্তুত করা হয়েছে। বাঁশের খুঁটি পোঁতা হয়েছে এবং চটের শামিয়ানা টানানো হয়েছে। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা গাট্টিবোঁচকা নিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করছেন এবং নির্ধারিত জায়গায় (খিত্তা) তাদের অবস্থান নিচ্ছেন।

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আসা ৩৫ সদস্যের একটি তাবলিগ জামাতের দল টঙ্গী স্টেশন রোডসংলগ্ন ফটক এলাকায় শামিয়ানার নিচে অবস্থান করছিলেন। তারা গতকাল রাত সাড়ে ১২টার দিকে ইজতেমা মাঠে প্রবেশ করেছেন এবং নিজেদের স্থান ঠিকঠাক করে নিচ্ছিলেন।

এ সময় ফোরকান আলী নামের এক মুসল্লি বলেন, ‘গণ্ডগোলের (১৭ ডিসেম্বর রাতে সংঘর্ষ) পর আমি সন্দেহে ছিলাম যে এবার ইজতেমা হবে কিনা, কিন্তু পরে মুরব্বিরা জানালেন, ইজতেমা হবে। গতকাল বিকেলে আমি বাড়ি থেকে রওনা দিয়েছি এবং রাত ১২টায় মাঠে এসে পৌঁছেছি। এক বছর পর সবাইকে দেখে ভালো লাগছে।’

মাওলানা সাদের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম জানান, ‘ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল থেকে, তবে অনেক মুসল্লি ইতোমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন। আজ সারা দিন আরও হাজার হাজার মুসল্লি আসবেন। আমরা আশা করছি, এবারের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে।’

তিনি আরও জানান, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রাত ইজতেমার সময় পড়েছে। তাই ইজতেমায় উপস্থিত লাখো মুসল্লি একসঙ্গে শবেবরাতের নামাজ পড়বেন এবং পরবর্তী দিন রোজা রাখবেন, এছাড়া বড় জামাতে জুমার নামাজও আদায় করবেন।’

এবারের ইজতেমা আলাদা আয়োজন হচ্ছে তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জোবায়েরের অনুসারীরা দুই ধাপে ইজতেমা আয়োজন করেছিলেন, আর তৃতীয় ধাপে ১৪–১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা পালন করবেন।

৪৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন