সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্কের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা সমস্ত ধরণের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন, ফলে বাণিজ্য বাধার দেয়াল আরও উঁচু হয়েছে।

এ ঘোষণা, যা ৪ মার্চ থেকে কার্যকর হবে, এসেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ধাতু সরবরাহকারী দেশ কানাডা ও অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারির মধ্যে। শুল্কের ফলে আমদানির ওপর অতিরিক্ত মূল্য চাপানো হবে, তবে ট্রাম্প মনে করেন, এই পদক্ষেপ দেশীয় উৎপাদনকে শক্তিশালী করবে।

ট্রাম্প বলেছেন, “আমরা আমাদের দেশীয় ইস্পাত ও অ্যালুমিনিয়াম বাড়াতে চাই, যা আমেরিকার মাটিতেই উৎপাদিত হবে।” তিনি দাবি করেছেন, ভোক্তাদের ওপর বাড়তি খরচ চাপানোর পরিবর্তে, ভবিষ্যতে এটি সস্তা হবে।

এ পদক্ষেপে আমদানিনির্ভর ব্যবসায়ীদের উদ্বেগ থাকলেও, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এটি আমেরিকার শিল্পের পুনর্জন্মের প্রারম্ভ। তিনি আরও বলেছেন, ফার্মাসিউটিক্যালস এবং কম্পিউটার চিপের মতো অন্যান্য খাতেও শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে।

বিশ্বের শীর্ষ ইস্পাত আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র, যেটি মূলত কানাডা, ব্রাজিল ও মেক্সিকো থেকে ধাতু আমদানি করে। ২০২৪ সালে, যুক্তরাষ্ট্রে আমদানি করা অ্যালুমিনিয়ামের অর্ধেকেরও বেশি ছিল কানাডা থেকে, ফলে শুল্ক কার্যকর হলে কানাডার ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

কানাডার অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড অভিযোগ করেছেন, ট্রাম্পের নীতি কানাডার অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে। কানাডীয় ইস্পাত প্রস্তুতকারকদের লবিং গ্রুপ দেশটির সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

এদিকে, কানাডার সরকার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক কমানোর উপায় খুঁজছে এবং লিবারেল পার্টির এমপি কোডি ব্লোইস ট্রাম্পের পদক্ষেপকে একটি বড় বিপর্যয় হিসেবে দেখছেন।

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর, যুক্তরাষ্ট্রের প্রধান ইস্পাত প্রস্তুতকারক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে, বাজারের অন্যান্য অংশে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, এবং বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন, ট্রাম্প এবারের পদক্ষেপে কতটা স্থিতিশীল থাকবেন।

২০১৮ সালে, ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ এবং ১৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন, তবে পরে কিছু দেশকে শুল্ক ছাড় দেওয়া হয়, যেমন অস্ট্রেলিয়া, কানাডা এবং মেক্সিকো।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন