সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

২০২৬ সালে ২ ধাপে ইজতেমার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালে অনুষ্ঠিত হবে ৫৯তম বিশ্ব ইজতেমা, যা পৃথকভাবে দুই ধাপে টঙ্গীতে অনুষ্ঠিত হবে।

শুরায়ি নেজাম বা জুবায়ের পন্থীরা আজ (৫ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের পর এই তারিখ ঘোষণা করেন।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে জানান, ‘২০২৬ সালের বিশ্ব ইজতেমা শুরায়ি নেজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে টঙ্গীতে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২-৩-৪ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৯-১০-১১ জানুয়ারি।’

গত রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ শুরু হয় ৩ ফেব্রুয়ারি, এবং আজ (৫ ফেব্রুয়ারি) ১৭ মিনিটের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এছাড়া, সাদ অনুসারীরা ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আয়োজন করবেন এবং ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমা শেষ হবে।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন