সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

যৌতুকবিহীন ২৩ জোড়া বিয়ে সম্পন্ন বিশ্ব ইজতেমায়

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) এবং হজরত আলী (রা.)-এর দেনমোহর অনুযায়ী এই বিয়েগুলো অনুষ্ঠিত হয়।

শুরায়ী নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবছরের মতো এবারও টঙ্গীর ইজতেমায় গণবিয়ের আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়, এবং দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। এর ফলে প্রথম পর্বের দুই ধাপে মোট ৮৬টি গণবিয়ে সম্পন্ন হলো। বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

বিয়ের জন্য বর ও কনের পক্ষ থেকে তালিকা সংগ্রহ করা হয়েছিল, এবং বাদ আসর বিয়ের খুতবা পাঠের পর বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিরা খোরমা ও খেজুর বিতরণ করেন, এবং মাগরিবের আগে নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠানে বর উপস্থিত থাকলেও কনের মতামত নেওয়ার জন্য কনের অভিভাবক সেখানে উপস্থিত ছিলেন।

এতে উল্লেখযোগ্য যে, ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের এই ইজতেমা শেষ হবে।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন