সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

তিতুমীরের আজকের ডাক : 'বারাসাত বেরিকেড টু ঢাকা নর্থ'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ শনিবার বিকাল থেকে ঢাকা উত্তরে অবরোধের ডাক তিতুমীর শিক্ষার্থীরা।  শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচির নাম দিয়েছেন 'বারাসাত বেরিকেড টু ঢাকা নর্থ', যার আওতায় রেলপথও পড়বে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলে শনিবার বিকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছেন 'বারাসাত বেরিকেড টু ঢাকা নর্থ', যা বিশ্ব ইজতেমা উপলক্ষে রোববার সকালে কয়েক ঘণ্টা শিথিল রাখা হবে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।


রাতে নতুন কর্মসূচি ঘোষণার সময় কলেজের সামনের মহাখালী-গুলশান সড়কে তাদের অবরোধ চলছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছেন তিতুমীরের ছাত্রীরাও।

 

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্লাটফর্ম 'তিতুমীর ঐক্যের' নেতা গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকাল ৪টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না এলে আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা অবরোধ করব। সড়ক ও রেলপথ এর আওতায় পড়বে।"


বিশ্ব ইজতেমা উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি শিথিল থাকবে জানিয়ে তিনি বলেন, "এরপর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।"

কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণঅনশনে সাত শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।”

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দাবিতে এই আন্দোলন করছেন তিতুমীরের শিক্ষার্থীরা।


শুক্রবার দুপুর আড়াইটার দিকে কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা।

এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে ভোর পর্যন্ত তারা সড়ক অবরোধ করেন। তাতে আশপাশের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন