সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশমির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
বিনোদন

রাতারাতি ভাইরাল সাইফকে বহনকারী অটোচালক ভজন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
শুধু ভাইরালই নয়, ২ মিনিটে সাইফ আলীকে হাসপাতালে নিয়ে জীবন বাঁচাতে সহযোগিতা করার জন্য পেয়েছেন বড় অংকের টাকা পুরস্কার। 

অটোচালক ভজনের বর্ননা অনুযায়ী,  গত বুধবার (১৫ জানুয়ারি)  রাত আড়াইটা-৩টার দিকে বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাসভবন 'সৎগুরু শরণ' অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন, সামনে এক নারী। চিৎকার করছেন— রিকশা রিকশা বলে। ততক্ষণে সাইফের বহুতলের ফটক থেকেও এক নারী কণ্ঠস্বর শুনতে পান অটোচালক। গেট পেরিয়ে একটু এগিয়েই গিয়েছিলেন ভজন। 

ডাকাডাকি শুনে গাড়ি ঘুরিয়ে নিয়ে বহুতলের দরজায় অটো থামান। সাদা কুর্তা রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দেন সাইফ আলি খান। কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অটোচালক ভজনকে। কথা রাখেন চালক। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান লীলাবতী হাসপাতালে। এবার তার জন্য পুরস্কার পেলেন অটোচালক ভজন সিং রানা।

তাকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে এক সংস্থার তরফ থেকে। পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট দুয়েকের মধ্যে সাইফকে হাসপাতালে নিয়ে আসার জন্য। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি ওকে নিয়ে হাসপাতালে যেতে পারব। সেই সময় তো বুঝতেও পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন