সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশমির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
বিনোদন

সাইফের আগে শাহরুখ খানও হামলার টার্গেটে ছিলেন!

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ।  জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

শুধু সাইফই নন, হামলাকারীদের টার্গেটে ছিলেন শাহরুখ খানও।

ওই হামলাকারী স্বীকার করেছে যে, মাত্র দুদিন আগে বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতেও ঢুকেছিল এক ব্যক্তি। যদিও সে বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। কেবল বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। ধারণা করা হচ্ছে, সাইফের হামলাকারীই মান্নাতের চারপাশ রেকি করতে সেখানে গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও গিয়েছিল মুম্বাই পুলিশের একটি দল। জানা গেছে, ঘটনার দুদিন আগে মান্নাতের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছয় থেকে আট ফুট লম্বা একটি লোহার মই ব্যবহার করে ওই ব্যক্তি মান্নাতে ঢোকার চেষ্টাও করে। 


 
গতকাল বৃহস্পতিবার সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলাকারীর ছবি। আজ তাকে আটক করে মুম্বাই পুলিশ। বান্দ্রা রেলস্টেশনে তল্লাশি চালানোর সময় পুলিশ এক ব্যক্তিকে পেয়ে যায় যার ছবি হুবহু মিলে যায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির সঙ্গে। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

 

গত বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়ির ভেতর ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। ছেলের ঘরের সামনে ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝঁপিয়ে পড়েন সাইফ আলি খান। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুবৃত্তরা। সাইফের বাড়িতে ঘটে যাওয়া এই অঘটনে ভীত-সন্ত্রস্ত পুরো বলিউড।

৪৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন