সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
আন্তর্জাতিক

নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন, দাবি পুতিনের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন পুতিন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্থানে এক বৈঠকের পর পুতিন মার্কিন নতুন প্রেসিডেন্ট সম্পর্কে এই মন্তব্য করেন। 

তিনি বলেন, মার্কিন নির্বাচনের প্রচারণায় যেসব ঘটনা ঘটেছে তাতে আমি স্তব্ধ। ট্রাম্পের বিরুদ্ধে যে হত্যাচেষ্টা চালানো হয়েছে সেইসবও উল্লেখ করেন পুতিন। 

রুশ প্রেসিডেন্ট বলেন, আমার মতে ট্রাম্প এখন নিরাপদে নেই। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং এটি বুঝতে পারবেন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারণায় যেভাবে ট্রাম্পের পরিবারের সমালোচনা হয়েছে- তা নিয়েও হতবাক বলে উল্লেখ করেছেন পুতিন। 

তিনি বলেন, ‘রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে, আমরা অবশ্যই তার জবাব দেব। এ কথা এরই মধ্যে বলা হয়েছে। এ ক্ষেত্রে ওরেশনিকের পরীক্ষাও চালিয়ে যাওয়া হতে পারে। ২১ নভেম্বর আমরা (ইউক্রেনে) এটা ব্যবহার করেছি।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘(আমাদের) প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প-সংক্রান্ত প্রতিষ্ঠান, অথবা কিয়েভের নীতিনির্ধারণ–সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে।’

এদিকে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ‘সোয়াটিং’ অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন