সর্বশেষ

সন্ত্রাসবাদ

পাকিস্তানের সন্ত্রাসবাদের দায় কোনো এক প্রদেশের নয়

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সম্প্রতি বলেছেন, তাঁর প্রদেশের জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় ‘প্রতিবেশী প্রদেশ’ থেকে আসা হুমকি বেশি। তাঁর এই মন্তব্যের পর দেশটির বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে পরে বলা হয়েছে, কোনো প্রদেশ বা জনগোষ্ঠীকে দায়ী করা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল না। তবে এ ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদ সমস্যার পুরোনো একটি প্রশ্ন সামনে এনেছে—দেশটির নিরাপত্তা সংকট কি শুধু জঙ্গিদের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে চলাচলের বিষয়, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় নীতির সংকট?

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
পাখতুনখওয়ায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় রাস্তার পাশে পেতে রাখা দুটি পৃথক বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।


নাইজারের প্রধান বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)।

ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় আগ্রহী পাকিস্তান

পাকিস্তান ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের বিষয়েও আলোচনা করতে প্রস্তুত, তবে কাশ্মীর সমস্যার সমাধান আগে প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।