শূন্য পাসের কলেজ
কুমিল্লা বোর্ডের ১৫ কলেজে পাস করেননি কেউ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। বিপরীতে, বোর্ডের অধীনে মাত্র চারটি কলেজে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শূন্য পাসের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।