শাহবাগ
নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের অবস্থান
নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা। রোববার সকাল ১১টার পর মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তাঁরা।
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, দেশজুড়ে কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
শাহবাগের কর্মসূচি স্থগিত, বাংলামটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে সকালেও জড়ো হয়েছে ছাত্র–জনতা।
আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগে অবরোধ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ওপর প্রকাশিত অধ্যাদেশের খসড়া এবং মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।