সর্বশেষ

রোহিঙ্গা সংকট

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘস্থায়ী অবস্থান দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নানা অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ সংকটের টেকসই সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের কারণে দেশের ওপর চাপ বাড়ছে। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

কক্সবাজারে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পার্বত্যমন্ত্রী

রাষ্ট্রের কল্যাণ ও পাহাড়ের মানুষের স্বার্থে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, শুধু ঢাকায় বসে নির্দেশনা দেওয়ার বদলে মাঠে গিয়ে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চান।

বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের, প্রধানমন্ত্রীর সঙ্গে দূতের বৈঠক

বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংশোধিত ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ আরও বিস্তৃত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। তিন দিনের ঢাকা সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, চলমান বিভিন্ন ইস্যু এবং সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম দেখতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।