মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা
শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
দীর্ঘদিন পর ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। বহুল প্রতীক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের রাজনৈতিক সংঘাত বা সংঘর্ষ চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সব রাজনৈতিক দল নিজেদের মতাদর্শ প্রচার করবে, রাজনীতি করবে; তবে কোনোভাবেই সংঘাতে জড়ানো যাবে না। গণতন্ত্র রক্ষায় সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার রাজনীতির ওপরও গুরুত্ব দেন তিনি।
আমি তোমাদেরই লোক: নিজ জেলায় গণসংবর্ধনায় সিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফরে এসে আবেগঘন গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লাখো মানুষের ভালোবাসার জবাবে কবিগুরুর কবিতা আওড়ে তিনি নিজেকে জনগণের মানুষ হিসেবে ঘোষণা দেন। দুই দিনের এই সফরের প্রথম দিনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম নিজ শহরে মির্জা ফখরুল
যে শহরে তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং রাজনীতির হাতেখড়ি; সেই ঠাকুরগাঁওয়ে এবার তিনি ফিরলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়ে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পা রাখলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘ঘরের ছেলে’কে রাষ্ট্রপ্রধান হিসেবে কাছে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে পুরো জেলা। প্রবল বৃষ্টিও থামাতে পারেনি প্রিয় নেতাকে একনজর দেখতে আসা লাখো মানুষের উন্মাদনা।