বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
ভিক্ষুক আম্বিয়ার মানবিকতা: বিশেষ চাহিদাসম্পন্ন সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর ডিসি
জন্মগতভাবে বিশেষ চাহিদাসম্পন্ন সাত বছরের শিশু সোহানা। ঠিকমতো হাঁটতে পারে না সে। প্রায় পাঁচ বছর আগে মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে শিশুটিকে নিজের কাছে রেখে যত্ন করছেন ষাটোর্ধ্ব আম্বিয়া বেগম। নরসিংদী শহরের বানিয়াছল এলাকায় ড্রেনের পাশে সোহানার পড়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এবার শিশুটির চিকিৎসা, আইনগত পরিচয় ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন।