সর্বশেষ

বাংলাদেশ ব্যাংক

সরকারি বেতন ও বকেয়া দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতন ও আগের তিন মাসের বকেয়া পরিশোধ করতে ব্যাংক খাত থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ঋণ নেওয়া হলে চলতি অক্টোবর মাসে ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণ উত্তোলন দাঁড়াবে ৬০ হাজার ৩০০ কোটি টাকায়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি

খেলাপি ঋণ আদায় ও মামলাজট নিরসনে নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ঋণগ্রহীতাদের জন্য ভিন্ন পদ্ধতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ক্ষেত্রে মামলা প্রত্যাহার ও হলফনামা জমা দেওয়ার পর আবেদন বিবেচনার সুযোগ থাকলেও ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে আগে ব্যবসার সম্ভাব্যতা যাচাই করে নীতিগত সম্মতিপত্র দেওয়ার বিধান রয়েছে। এতে নীতি সহায়তা পাওয়ার ক্ষেত্রে দুই ধরনের প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের জন্য বৈষম্য তৈরি হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক হাব গড়তে নাটোরে বাংলাদেশ ব্যাংকের সভা

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে নাটোরে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রেখে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কিউ-ক্যাশের সিস্টেম মাইগ্রেশনে কয়েক দিন বন্ধ কিছু ব্যাংকিং সেবা

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের বিভিন্ন ব্যাংক। এর অংশ হিসেবে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে নির্দিষ্ট সময়ের জন্য কয়েকটি ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ড, এটিএম, সিআরএম ও পিওএসসহ কিছু ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের: গভর্নর

ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় আর্থিক চাপ বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায় এত উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া উদ্যোক্তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এ চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে স্বল্প সুদে অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।