বন্দুক হামলা
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকায় রাতভর পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি পানশালায় গুলিতে ১০ জন নিহত হন। দুই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
ফিলিপাইনের স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত, ৫ আহত; ২ শিক্ষার্থী আটক
ফিলিপাইনের লেইতে প্রদেশের তাকলোবান সিটিতে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ ৪ জন নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি ভয়াবহ বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।