সর্বশেষ

আন্তর্জাতিক

মিনিয়াপোলিসে বন্দুক হামলায় নিহত ২, গুলিবিদ্ধ ২ পুলিশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাঁদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে চারটার পর মিনিয়াপোলিসের ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন জানান, ভবনের ভেতরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ হতাহত ব্যক্তিদের দেখতে পায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে পরে তাঁদের মধ্যে আরও একজন মারা যান। হামলায় মোট কতজন আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আহত তিন পুলিশ কর্মকর্তাকেও হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন পুলিশ কর্মকর্তার অবস্থাই স্থিতিশীল।

পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। তবে তিনি ঠিক কীভাবে নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার উদ্দেশ্য এবং আহত অন্য ব্যক্তিদের শারীরিক অবস্থার বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনের দিকে অস্ত্র তাক করে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ডাউনটাউন মিনিয়াপোলিসে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে রাজ্যের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।

একই দিনে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ওয়েনসবোরো শহরের ওয়েস্টউড হিলস এলিমেন্টারি স্কুলেও বন্দুক হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ১৯ বছর বয়সী এক বন্দুকধারী জোর করে স্কুলে ঢুকে এক কর্মীকে গুলি করে আহত করার পর আত্মহত্যা করেন।

এর আগে রোববার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো এবং নিউ জার্সির ট্রেন্টনে পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ১৮ জন আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন