সর্বশেষ

বঙ্গভবন

সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান রাষ্ট্রপতির, দশমীর শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে দৃঢ় ও আপসহীন থাকতে হবে। জাতীয় ঐক্য ও অগ্রগতি বজায় রাখতে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন। সফর শেষে ৩১ আগস্ট তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান। সেখানে তাঁকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়।

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হলো।

বঙ্গভবনে অতিথিদের ভিড়, প্রবেশ করেছেন ৩ বাহিনীর প্রধানও 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।

শপথ নিতে বঙ্গভবনে মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে তাঁর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।