পর্যটন শিল্প
৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, টানা ছুটিতে পর্যটকদের ঢল
শারদীয় দুর্গাপূজার টানা ছুটি এবং দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত 'পর্যটন কার্নিভাল' ঘিরে সাগরকন্যা কুয়াকাটায় হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে। আগামী ২৩ ও ২৪ অক্টোবর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে দুদিনব্যাপী এই বর্ণিল কার্নিভাল উদযাপিত হবে। বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে স্থানীয় হোটেল-মোটেলের পাশাপাশি প্রায় ৬০০ বাসাবাড়িতে হোমস্টে ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।
মুন্সীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত: গুরুত্ব পেল ডিজিটাল প্রযুক্তি ও এআই
মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় পর্যটন শিল্পের প্রসারে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত: প্রযুক্তি ও নদী-ঐতিহ্যকে কাজে লাগানোর আহ্বান
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমাত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় শরীয়তপুরের সমৃদ্ধ নদী, ঐতিহ্য ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে আধুনিক পর্যটন শিল্প গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হতে যাচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলা বসবে রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফুট সড়কসংলগ্ন সুবিশাল ও নান্দনিক ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।
টোয়াব নির্বাচনের আগে ‘সুফি নাইটস ও ডিনার’ আয়োজন করল অগ্রগামী ঐক্যজোট
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচনে অংশ নেওয়া প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট। অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন অংশীজন ও টোয়াব সদস্যরা অংশ নেন।