সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত: প্রযুক্তি ও নদী-ঐতিহ্যকে কাজে লাগানোর আহ্বান

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমাত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় শরীয়তপুরের সমৃদ্ধ নদী, ঐতিহ্য ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে আধুনিক পর্যটন শিল্প গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো. ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা জেলার পর্যটন খাতের বিপুল সম্ভাবনা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

বক্তারা জানান, শরীয়তপুর জেলার নদীবেষ্টিত ভৌগোলিক অবস্থান, সুদীর্ঘ ঐতিহ্য এবং দৃষ্টিনন্দন সংস্কৃতিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে, পর্যটন খাতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার এই খাতকে আরও বেশি গতিশীল করতে পারে।

উন্মুক্ত এই আলোচনায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যটন স্পটগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার তাগিদ দেওয়া হয়। পর্যটকদের নিরাপত্তা ও উন্নত সেবা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোকপাত করা হয় সভায়।

গুরুত্বপূর্ণ এই সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং পর্যটন শিল্পের সাথে যুক্ত বিভিন্ন অংশীজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০