নীলফামারী
বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তা, ডালিয়া পয়েন্টে বন্যার শঙ্কা
টানা বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল অব্যাহত থাকলে যেকোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৮
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে হাবিব ইসলাম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
নীলফামারীতে ট্রেনে কেটে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নীলফামারীর পলাশবাড়ির তেঁতুলতলা এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।