জয়পুরহাট
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকায়
জয়পুরহাটে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ওই পথচারী নারী পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জয়পুরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি দখল: বিএনপি নেতা বহিষ্কার
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে এক ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই কঠোর সিদ্ধান্তটি সাধারণ মানুষকে জানাতে এলাকায় মাইকিংও করা হয়েছে।
গ্রামীণ চিকিৎসাসেবায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান বাড়াতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার। রোববার বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী এই নতুন পরিকল্পনার কথা জানান।
জয়পুরহাটে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, বরেন্দ্র এক্সপ্রেসের বগি বিকল
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেসের একটি কোচের বডি ও কয়েল স্প্রিং ভেঙে রেললাইন বন্ধ হয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিভিন্ন রুটের ট্রেন আটকা পড়ে যাত্রীদের ভোগান্তি হয়।
জয়পুরহাটে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে কর্মশালা ও ছবি প্রদর্শনী
জয়পুরহাটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মশালা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি। যেখানে তরুণ ও সৌখিন আলোকচিত্রীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
জয়পুরহাটে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময় সভা
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জয়পুরহাটে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় আধুনিক মৎস্য চাষ ও রোগ বালাই দমনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। জেলার প্রান্তিক মৎস্য চাষী ও খামারিদের টেকসই উৎপাদনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।