জাতীয় রাজস্ব বোর্ড
আজ ব্যাংক খোলা, কতক্ষণ ব্যাংকিং কার্যক্রম চলবে
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকায় ছুটির আগে আজ শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।