সর্বশেষ

জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয় দফার ভোট আজ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব বাছাইয়ে শুক্রবার দ্বিতীয় দফায় অনানুষ্ঠানিক ভোট দিচ্ছে নিরাপত্তা পরিষদ। প্রথম দফার ভোটে এগিয়ে থাকা কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এবারও নিজের অবস্থান ধরে রাখতে পারেন কি না, সেদিকে নজর থাকবে। তবে প্রতিযোগিতায় নতুন প্রার্থী যোগ হওয়ায় এখনই চূড়ান্ত চিত্র স্পষ্ট হওয়ার সম্ভাবনা কম।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
টেকসই উন্নয়ন অর্থায়নে বৈশ্বিক সংকট গভীরতর: জাতিসংঘের সতর্কতা

বিশ্ব অর্থনীতিতে চলমান অনিশ্চয়তা, ঋণ সংকটের ক্রমবর্ধমান চাপ এবং উন্নয়ন অর্থায়নের ধীরগতি একত্রে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ, এবং তাদের সর্বশেষ টেকসই উন্নয়ন অর্থায়ন বিষয়ক প্রতিবেদন ২০২৬এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বর্তমান বৈশ্বিক আর্থিক কাঠামো উন্নয়নশীল দেশগুলোর বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যার ফলে উন্নয়ন অর্থায়নের ঘাটতি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আলোচনায় ফেরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে পুনরায় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই; কূটনৈতিক পথই একমাত্র কার্যকর উপায়।

এলডিসি উত্তরণ পর্যালোচনায় জাতিসংঘের ঢাকা সফর স্থগিত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ বিষয়ে সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় চলতি মাসে ঢাকায় আসার কথা থাকলেও জাতিসংঘের প্রতিনিধিদলের সফর আপাতত স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।

ইরানীয় বিক্ষোভ: জাতিসংঘে যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে।

নির্বাচন সামনে রেখে ভুয়া তথ্য প্রতিরোধে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা প্রধান উপদেষ্টার

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।