জলবিদ্যুৎ প্রকল্প
৯ দিন কিভাবে ছিলেন বেঁচে ফিরে আসা দুই শ্রমিক
নেপালের ত্রিশূলী উপত্যকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপের নিচে টানেলের ভেতর নয় দিন আটকে থেকেও বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী। ৪ সেপ্টেম্বর উদ্ধার করা হয় কবির মহার্জন ও সঞ্জয় সাহকে। টানেলের ভেতরে আটকে থাকা বাতাসের একটি স্তরই শেষ পর্যন্ত তাঁদের বেঁচে থাকার অন্যতম কারণ হয়ে ওঠে। তাঁদের উদ্ধারের ঘটনা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্য শ্রমিকদের উদ্ধারে নতুন আশার সৃষ্টি করেছে।