সর্বশেষ

খাল পুনঃখনন

জিকে খাল পুনঃখননে সেচের আওতায় আসবে এক লাখ হেক্টর জমি

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, খালগুলো সচল করা গেলে প্রায় এক লাখ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। এতে কৃষকদের সেচসংকট কমার পাশাপাশি ফসলের উৎপাদনও বাড়বে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
দিনাজপুরে খাল পুনঃখনন: কৃষকের স্বপ্ন ফিরবে মাটির স্রোতে

দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার বোঝায় নুয়ে থাকা দিনাজপুরের মাঠ-ঘাটে নতুন প্রাণ ফিরিয়ে আনতে সরকার একটি বৃহৎ খাল পুনঃখনন প্রকল্প শুরু করতে যাচ্ছে। আগামী ১৬ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে এই প্রকল্পের উদ্বোধন করবেন।

মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম

উপকূলীয় জনপদের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে মোংলা ও রামপালের চারটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারি খাল দখল বা ইজারায় রাখা যাবে না; স্বেচ্ছায় ছেড়ে না দিলে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।