কূটনৈতিক সম্পর্ক
দীর্ঘ ১২ বছর পর ত্রিপোলিতে দূতাবাস চালু করল মিসর
দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবারও দূতাবাসের কার্যক্রম শুরু করেছে মিসর। শনিবার (৭ নভেম্বর) দূতাবাসটি পুনরায় চালু করা হয়। এর মধ্য দিয়ে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিল কায়রো।