কক্সবাজার
কক্সবাজার সৈকতে পর্যটক নিখোঁজ, চারজনের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পাঁচ পর্যটকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছের সৈকত থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রামে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি ছাড়ার পর যৌথ অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
রামু ট্র্যাজেডির ১৪ বছর, এখনো শেষ হয়নি বিচার
কক্সবাজারের বহুল আলোচিত রামু ট্র্যাজেডির ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন শরিফ অবমাননার ছবি পোস্টের অভিযোগকে কেন্দ্র করে রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ভয়াবহ ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় শত বছরের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি। ঘটনার ১৪ বছর পরও শেষ হয়নি মামলাগুলোর বিচারপ্রক্রিয়া। এর মধ্যে উখিয়ার চারটি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।
কক্সবাজারের উন্নয়ন থামাতে আদালতের আদেশ ব্যবহার করা হচ্ছে: প্রতিমন্ত্রী
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগে আইনি বাধা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, আদালতের আদেশ ব্যবহার করে একটি সংস্থা কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বারবার বাধাগ্রস্ত করছে।
মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর শুরু হয়েছে। এতে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
বান্দরবান ও কক্সবাজারে ৮ দিনের সফরে মন্ত্রী সাচিং প্রু জেরী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি ২১ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলা সফর করবেন। আট দিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।