উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কুড়িগ্রামে রোগীর হাতের ভেতরে কাচের টুকরা রেখে সেলাই, দ্বিতীয়বার অস্ত্রোপচার
কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর হাতের ভেতরে কাচের টুকরা রেখে সেলাই করার গুরুতর অভিযোগ উঠেছে। এক মাসেরও বেশি সময় চরম যন্ত্রণা ভোগ করার পর অন্য এক চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচারের সাহায্যে কাচ বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।