ইয়েমেন সংকট
হুতি বিদ্রোহী ঠেকাতে সক্রিয় হওয়ার উদ্যোগ আরব আমিরাতের
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অগ্রগতি ঠেকাতে আবারও সক্রিয় হওয়ার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দক্ষিণাঞ্চলে হুতিবিরোধী সরকারপন্থী কয়েকটি বাহিনীকে পুনরায় অর্থায়নের পরিকল্পনা করছে আমিরাত। বিনিময়ে এসব বাহিনীকে আকাশপথে নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে সৌদি আরবের। ইয়েমেন পরিস্থিতি নিয়ে দুই উপসাগরীয় দেশের মতবিরোধের মধ্যে এ উদ্যোগকে নতুন সহযোগিতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।