আশ্রয়ণ প্রকল্প
আশাশুনিতে বছর ধরে খালি থাকা আশ্রয়ণ প্রকল্পের নতুন করে বরাদ্দের উদ্যোগ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৮টি ঘর এক বছরেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়মের মাধ্যমে প্রাথমিক তালিকা তৈরির কারণে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো ঘর পায়নি। জেলা প্রশাসনের নির্দেশে এখন নতুন তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে।